উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, তাড়াইল, কিশোরগঞ্জ এর ছুটি আগামী ২৫.০৪.২০২৪ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বর্ধিত করা হলো। ২৬.০৪.২০২৪ শুক্রবার ও ২৭.০৪.২০২৪ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২৮.০৪.২০২৪ তারিখ রবিবার যথারীতি খুলবে এবং শ্রেণি পাঠদান চালু থাকবে। তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে।
তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য সকলকে পরামর্শও দেয়া হলো।

